ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনি সবকিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি, এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব। আমাদের ওসমান হাদি এখন অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এজন্য দোয়া কামনা করছি।

ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, সবকিছু তো এখানে বলা যাবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ