ওসিরা পক্ষপাতদুষ্ট হতে পারে, ইসির এমন সিদ্ধান্তেই বদলি: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওসিরা পক্ষপাতদুষ্ট হতে পারে, ইসির এমন সিদ্ধান্তেই বদলি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নির্বাচনে থানার অফিসার ইনচার্জরা কারও প্রতি অনুগত বা পক্ষপাতদুষ্ট হতে পারে, এমন চিন্তা থেকেই তাদের বদলি করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ইসির এই নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব থানার ওসিদের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কামাল বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। ওসিদের নিয়ে এ ধরনের বিবেচনা নির্বাচন কমিশনের, আমাদের কিছু নয়। ইসির সিদ্ধান্ত অনুযায়ীই সারাদেশে ওসিরা কাজ করছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ