কক্সবাজারে বিএনপির ১২ নেতা আজীবনের জন্য বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজারে বিএনপির ১২ নেতা আজীবনের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ

 

দলের নির্দেশনা অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করায় জেলা কৃষক দলের আহবায়ক এবং জেলা মহিলা দলের সভাপতিসহ ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।  

বহিষ্কৃত নেতারা হলেন কক্সবাজার জেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার বকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য আক্তার কামাল আজাদ, শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক লালু, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক জাহেদা আক্তার, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু, শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল ও শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রিয়াদ।

তবে এই ১২ প্রার্থী ছাড়াও বিএনপির আরও ৮ নেতা ভোটের মাঠে রয়েছেন। তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এরা হলেন ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা শাহেদুল আলম, ৪ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের সদস্য মিজানুল করিম, পৌর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল হক,  ৫ নম্বর ওয়ার্ডে শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, ৭ নম্বর ওয়ার্ডে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল হক, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামশুল আলম, ১০ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা মো. মাইন উদ্দীন ও ১২ নম্বর ওয়াডে জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ প্রার্থী রয়েছেন।

বিএনপির জেলা কমিটির দফতর সম্পাদক মো. ইউসুফ বদরী ১২ জনের বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্যদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া জামায়াত নেতা সরওয়ার কামাল মেয়র প্রার্থী ও আমিনুল ইসলাম হাসান ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ