কক্সবাজার জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজার জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

দেশে গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কক্সবাজার জেলা শহরে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম এবং কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তামান সরকার সাধারণ মানুষের কষ্টের কথা বোঝে না। দ্রব্য মুল্যের যে উর্ধ্বগতি মানুষ কি খেয়ে বাচঁবে? ব্রয়লার মুরগি গরীবের বিপদের সাথে ছিল এখন ব্রয়লার মুরগির যেভাবে দাম বাড়ছে মনে হচ্ছে ব্রয়লার মুরগি এখন মধ্যবিত্তদেরও নাগালের বাইরে চলে গেছে। এভাবে দেশ চলতে পারে না। এমতাবস্থায় সরকারকে পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। না হলে এদেশের জনগণ এ সরকারকে ক্ষমা করবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ