কথায় কথায় বাংলা ছাড়’ স্লোগান নিয়ে ইশরাক: ‘দেশটা আমার বাপ দাদার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কথায় কথায় বাংলা ছাড়’ স্লোগান নিয়ে ইশরাক: ‘দেশটা আমার বাপ দাদার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেছেন। যদিও তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে রাজনীতি সচেতন মহল মনে করছেন, আজ শনিবার জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরেই তার এই অভিমত।

ইশরাক হোসেন তার পোস্টে লিখেছেন, “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?” -এই স্লোগান খুনি হাসিনার জন্যে প্রযোজ্য। হাসিনার অবৈধ ক্ষমতার জন্যে যারাই হুমকি হয়েছে তাদেরকে বাংলা ছাড়তে বলেছে।”

এরপর তিনি উল্লেখ করেন, “কিন্তু আমাদের জন্যে হা বাংলাদেশ আমার বাপ দাদার। কোন অর্থে? এই বাংলাদেশে আমার বাপ দাদার জন্ম হয়েছে, তাদের কবর শায়িত আছে। তাই আমাদের সব দেশপ্রেমিক জনগণ যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী তাদের কাছে- বাংলা আমার বাপ দাদার।”

ইশরাক হোসেন আরও বলেন, “পূর্বে যারা বাংলাদেশ স্বাধীন চায় নাই তারা যদি আবারও পরাধীনতার বিনিময়ে কিছু পেতে চায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। হাসিনার মতোই যাকে আমি অনেক আগেই ‘নব্য রাজাকার’ প্রকাশ্যে বলেছি।”

তিনি সদ্য রাজনীতিতে আসা অনভিজ্ঞদের প্রতি ইঙ্গিত করে লেখেন, “অথবা সদ্য রাজনীতিতে আসা অনভিজ্ঞ বাচ্চারা যদি স্বৈরাচারী কায়দায় নিজেদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে পতিত ফ্যাসিবাদকে সংগঠিত করার ক্ষেত্র তৈরি করে দেয়, তাদেরকে বাংলা না কিন্তু বাংলাদেশের ক্ষমতা ছাড়তে হবে। ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা তোমাদের বাপেরও না।'”

পোস্টের একদম শেষে ইশরাক হোসেন দৃঢ়তার সাথে লিখেছেন, “শুনে রাখো পুরান বা নব্য রাজাকার বা স্বৈরাচার, দেশটা আমার বাপ দাদার। রক্ষাও আমারই করবো ইনশাআল্লাহ।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ