কনক সারোয়ারের বোনের মামলা শুনানিতে হাইকোর্টের অপারগতা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কনক সারোয়ারের বোনের মামলা শুনানিতে হাইকোর্টের অপারগতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ

 

সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিচারিক আদালতের চার্জ গঠন করার আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানিতে অপারগতা প্রকাশ করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল। পরে আইনজীবী জামিউল হক ফয়সাল সাংবাদিকদের বলেন, সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত রাকা মামলা শুনানি করতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে ডিভিশন বেঞ্চ। আমরা খুুব শিগগিরই হাইকোর্টের অন্য একটি বেঞ্চে যাব। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত বছরের ১৭ মে বিচারিক আদালত চার্জ গঠন করলে আদেশ চ্যালেঞ্জ করে চলতি বছরের ১ জুন হাইকোর্ট ফৌজদারি বিবিধ মামলা দায়ের করি। নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র‌্যাব। সে সময় র‌্যাব দাবি করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ