কমিটি নিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলকে যে নির্দেশনা দিল কেন্দ্র - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কমিটি নিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলকে যে নির্দেশনা দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

 

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
সিলেট জেলা ও মহানগর যুবদলের আওতাধীন সকল ইউনিট গঠনের নির্দেশ প্রদান করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শুক্রবার কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে সিলেট মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা ও ৪২টি ওয়ার্ড এবং জেলা শাখার আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সিলেট জেলা ও মহানগর শাখার সভাপতি ও সম্পাদককে এ নির্দেশনা প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ