করোনাকালে সাংবাদিকদের মৃত্যু ছাড়াও সহায়তা ক‌রে‌ছি : তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

করোনাকালে সাংবাদিকদের মৃত্যু ছাড়াও সহায়তা ক‌রে‌ছি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনাকালে উপমহাদেশের কোথাও সাংবাদিকদের মৃত্যু ছাড়া সহায়তা করা হয়নি। আমরা আমাদের সাংবাদিকদের সহায়তা করেছি যা এখনো চলমান রয়েছে।’

তি‌নি ব‌লেন, ‘আমরা মনে করি বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা রয়েছে। তাই গণমাধ্যমের বিকাশে যা কিছু করা দরকার সরকার সেটি করছে। সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। যেখান থেকে সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে।’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দৈনিক নতুন আশা পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে অসচ্ছল সাংবাদিকদের সন্তানদের শিক্ষার জন্য সহায়তা করার ব্যবস্থা করতেছি। করোনাকালে উপমহাদেশের কোথাও সাংবাদিকদের মৃত্যু ছাড়া সহায়তা করা হয়নি। আমরা আমাদের সাংবাদিকদের সহায়তা করেছি যা এখনো চলমান রয়েছে।’

হাছান মাহমুদ বলেন, গণমাধ্যম রাজনীতি করে না। আমরা অনেক সময় দেখি গণমাধ্যম ছোট বিষয়কে বড় করে দেখায় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দেখানো হয়না। দেখা যায়, সরকারের অর্জন তৃতীয় পাতায় স্থান পায় আর ভুল প্রথম পাতায়। সরকারের ভুল ও সমস্যার পাশাপাশি দেশ এগিয়ে যাচ্ছে সেটিও জনগণকে জানাতে হবে গণমাধ্যকে।

তিনি বলেন, ‘মানুষকে আশাবাদী রাখতে হবে। জাতি হতাশ হলে চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারবেনা। গণমাধ্যমে সঠিকভাবে তথ্য পরিবেশিত না হলে মানুষ বিভ্রান্ত হয়। প্রাইভেট টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে ১৯৯৬ সালে শেখ হাসিনার প্রথম শাসনামলে। বর্তমানে ৩৬টি, অনুমতি দেওয়া হয়েছে ৪৮টি টেলিভিশনের।’

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ জানাবো জাতির অর্জন যেন গণমাধ্যমে উঠে আসে। নারী ফুটবলাররা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের প্রত্যেকটা ফুটবলার বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে এসেছে। তারাও বলেছে তারা বঙ্গমাতা ফুটবল খেলে এসেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের অগ্রগতি, রাষ্ট্রের অগ্রগতি যেন গণমাধ্যমে উঠে আসে। নতুন আশা পত্রিকায় যেন এসব উঠে আসে। করোনা মোকাবেলায় বাংলাদেশ সারা পৃথিবীতে পঞ্চম, দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থানে।’

এ সময় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, বেগম পারভীন হক সিকদার, ফিরোজ আলম মিলন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ