করোনা: আরও একজনের মৃত্যু, শনাক্ত সহস্রাধিক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

করোনা: আরও একজনের মৃত্যু, শনাক্ত সহস্রাধিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২২, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২২, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ

 
স্টাফ করেসপন্ডেন্ট
দেশে আবারও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৪ জনে।
একই সময়ে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ১৩৫ জন। মহামারি শুরুর থকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।
মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।
২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ