কর্নেল অলির জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কর্নেল অলির জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১৩ মার্চ) এক ই-মেইল বার্তায় মোদি তাকে এ শুভেচ্ছা জানান। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক- নরেন্দ্র মোদি।’

১৯৩৯ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন কর্নেল অলি আহমদ। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। তার বাবার নাম আমানত ছাফা এবং মায়ের নাম বদরুননেছা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ