কর্মচারীদের সঙ্গে বৈঠকে ৩ সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কর্মচারীদের সঙ্গে বৈঠকে ৩ সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিন সচিব।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেল পৌনে ৩টায় এ বৈঠক শুরু হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বৈঠকে সভাপতিত্ব করছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

এদিকে, অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ