কলকাতার রাস্তার শুটিং করছেন যশ-নুসরাত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কলকাতার রাস্তার শুটিং করছেন যশ-নুসরাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সম্প্রতি শুরু হলো টলিউডের তারকা দম্পতি যশ ও নুসরাতের নতুন ছবি ‘মেন্টালে’র শ্যুটিং। কলকাতার রাস্তায় সেই শ্যুটিংয়ের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করলেন যশ-নুসরাত। ভিডিও শেয়ার করতেই হইচই পড়ে যায় টলিউডে।

প্রযোজনা সংস্থা খুলেছেন যশ -নুসরাত। সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন- ওয়াইডি ফিল্মস সোশ্যাল। আর নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিয়ে ছবির ঘোষণা করলেন তারকা দম্পতি। বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় স্বামী-স্ত্রী যশ-নুসরাত। যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে।

অপরাধী দমন করতে পুলিশের ভূমিকায় যশ কী রকম চমক দেন? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরাত জাহান।

‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন ভক্তদের। মুম্বাইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরাতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ