কাঁকন বাহিনীর বিরুদ্ধে পুলিশের ‘অপারেশন ফাস্ট লাইট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দুর্ধর্ষ সন্ত্রাসী কাঁকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী— এই চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ফাস্ট লাইট’। শনিবার (৮ নভেম্বর) দিবাগত ভোররাতে এ অভিযান শুরু হয়ে চলবে আজ রোববার দুপুর পর্যন্ত।
এতে পুলিশ, র্যাব ও এপিবিএনয়ের ১২শ সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। সকাল ১০টা পর্যন্ত সাড়াশি অভিযানে কাঁকন বাহিনীর ২১ জনকে আটক, ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, ‘অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাঁকন বাহিনীর ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
উল্লেখ্য, গেল ২৭ অক্টোবর চরে কাশের খড় দখলকে কেন্দ্র করে কাঁকন বাহিনীর গুলিতে বাঘায় আমান ও নাজমুল নিহত হয়। নিহত হন কাঁকন বাহিনীর সদস্য লিটন। এই ঘটনাশ মামলার পরে গত কয়েকদিন আগে কাঁকন বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।
কাকঁন বাহিনী ছাড়াও এখানে সক্রিয় রয়েছে আরো অন্তত ১০টি সন্ত্রাসী বাহিনী। এর মধ্যে রয়েছে টুকু বাহিনী, সাইদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরিফ বাহিনী, রাজ্জাক বাহিনী, চল্লিশ বাহিনী ও বাহান্ন বাহিনী।
জনতার আওয়াজ/আ আ