কাইয়ূম চৌধুরীকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাইয়ূম চৌধুরীকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে বিকেলে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

তিনি জানিয়েছেন- অসুস্থতার মধ্যে সিলেটের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলে কাজ করে যাচ্ছিলেন আব্দুল কাইয়ূম চৌধুরী। রোববার সমাবেশের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নগরীর মীরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এমরান জানান- ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন কাইয়ূম চৌধুরী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানোর সিদ্বান্ত হয়েছে। বিকেলে তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ