কাউন্সিলর জাহাঙ্গীর বেপারীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাউন্সিলর জাহাঙ্গীর বেপারীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারীর উপর সন্ত্রাসীরা হামলা কওে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়াগেছে। এ ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র পুলিশের কাছে স্থানীয়রা জমা দিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।পুলিশ বলছে মামলা হলে আইনগত ব্যবস্থা নিব।
ভুক্তভোগী ও পালং মডেল থানা পুলিশ জানায় সোমবার বিকেলে শরীয়তপুর পৌরসভার কোতোয়াল বাড়ির রাস্তাটি উন্নয়ন প্রকল্পের আওতায় নেয়া হয়েছে। ঐ রাস্তাটি পরিদর্শনের জন্য গত সোমবার বিকেলে শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী , শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান ,উপসহকারী প্রকৌশলী মামুন ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী,ও ঠিকাদার মানিক সেক সহ কয়েকজন লোক কোতোয়াল বাড়ির রাস্তাটি পরিদর্শনে যান। যাওয়ার পর তারা সরেজমিন ঘুরে দেখেন জনস্বার্থে রাস্তাটি বর্ধিত করা প্রয়োজন। সে কারনে স্থানীয় বসতিদেরকে রাস্তার দুপাশে অন্তত ২/৩ ফুট জায়গা ছেড়ে দিতে অনুরোধ করেন। এ নিয়ে দীগির পাড় এলাকার স্থানীয় বাসিন্দা শাহীন মোড়ল ও শুভ’র নেতৃত্বে ৪/৫ জন লোক পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারীর উপর সন্ত্রাসী হামলা করে । এ সময় হামলা কারীরা জাহাঙ্গীরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেছে।তার সাথে থাকা লোকজন তাকেরক্ষা করতে চেষ্টা করে। তাদেও উপর সন্ত্রাসীরা হামলা করে। এ সময় খবর পেয়ে পালং থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।স্থানীয় লোকজন ঐ ঘটনায় ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ,চাপাতি সুইচ সহ তিনটি দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দেয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারীর বলেন,আমরা কয়েকজন রাস্তা পরিদর্শনে গিয়েছিলাম। রাস্তাটি সরু থাকায় বর্ধিত করার প্রয়োজনে রাস্তার দুপাশের লোকজনদেও কে ২/৩ ফুট জায়গায় ছেড়ে দিতে বললে স্থানীয় শাহীন মোড়ল ও শুভ এর নেতৃত্বে সন্ত্রী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদেও উপর হামলা করেছে। চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে আমার শরীওে একধিক কোপ দিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হামায় ব্যবহৃত অস্ত্র পুলিশের কাছে জমা দেয়া হয়েছে।
এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘন্টার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে।সন্ধ্যার পওে পৌরসভার কাউন্সিলরসহ অন্যান্যরা আসছিলেন। রাত বেশী বলে মামলা করেনি। তারা বলেছেন মামলা করবেন। মামলা করলে আইনগত ব্যবস্থা নিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ