কাউন্সিলর প্রার্থীকে পিস্তল ঠেকিয়ে মারধর, পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাউন্সিলর প্রার্থীকে পিস্তল ঠেকিয়ে মারধর, পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

 

আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কয়েকদিন বাকি থাকতেই কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় বাধা, মারধর, পোস্টার ছেড়া, মাইক ভাঙচুরসহ নানান অভিযোগে নির্বাচনী মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে। 

রোববার (৪ জুন) দুপুরে বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. শাকিল হোসেন পলাশ ও তার কর্মীদের মারধর এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগে উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াদ হোসেন খানের সমর্থকদের বিরুদ্ধে। 

এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে কাউন্সিলর প্রার্থী মো. শাকিল হোসেন পলাশের অনুসারীরা ঐ এলাকায় বিক্ষোভ মিছিল করে পুলিশ কমিশনার কার্যালয় ঘোরাও করে রেখেছে। তারা সেখানে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

কাউন্সিলর প্রার্থী শাকিল হোসেন পলাশ জানান, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনীর পুকুর পাড়ে আমার নির্বাচনী কার্যালয়। ঘটনার সময় রবিবার দুপুুরে আমি অফিসে বসা ছিলাম। তখন ৫ থেকে ৭টি মোটরসাইকেল আকস্মিক আমার অফিসের সামনে আসে। পরবর্তীতে মোটরসাইকেলে থাকা লোকজন আমার অফিসে ঢুকে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে। এ সময় তারা পিস্তলের বাট ও আমার অফিসে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে মারধর করে। 

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই পলাশের সমর্থকরা বিক্ষোভ মিছিল করে পুলিশ কার্যালয় অভিমুখে রওয়ানা দেয়। সেখানে গিয়ে তারা বিচার দাবি করেন।
 
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, প্রার্থীর ওপর হামলার ওপর একটি ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। ঐ এলাকার মানুষ আমার কাছে এসে বিষয়টি জানিয়েছেন। আমি তাদের আশ্বস্ত করেছি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ