কাওসারী ও মুন্নীসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়েছে জাতীয় মানবাধিকার সমিতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাওসারী ও মুন্নীসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়েছে জাতীয় মানবাধিকার সমিতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

 

টাফ করেসপন্ডেন্ট

খুলনায় ছাত্রলীগ, বিএনপি-ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাতীয় মানবাধিকার সমিতির খুলনা মহানগর আহ্বায়ক, বিশিষ্ট কবি কাওসারী জাহান মঞ্জু ও স্বাক্ষর ফাউন্ডেশনের পরিচালক, নারী নেত্রী মুন্নী জামান মুন্নীসহ ৪১জনকে গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এবং খুলনা মহানগর সদস্য সচিব মো. জসিমউদ্দিন।

শুক্রবার (২৭ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে বলেন, গণগ্রেফতার গণতান্ত্রিক রাজনীতির জন্য কোন শুভ পক্রিয়া নয়। জনগনের ন্যায় সংগত দাবি আলোচনার মধ্য দিয়েই সমাধান করতে হবে। গ্রেফতারের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়।

তারা অবিলম্বে কাওসারী জাহান মঞ্জু, মুন্নী জামান মুন্নীসহ ৪১জনের নি:শর্ত মুক্তির দাবী জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ