কাছে গিয়ে ‘সালাম’ দিয়ে সব ছিনিয়ে নেন তাঁরা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাছে গিয়ে ‘সালাম’ দিয়ে সব ছিনিয়ে নেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ

 

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৩২ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। র‍্যাবের ভাষ্য, এই ব্যক্তিরা সন্ধ্যার পর ছিনতাইয়ে নামতেন। তাঁরা ছিনতাইয়ের জন্য নিশানা করা ব্যক্তিকে প্রথমে সালাম দিতেন। পরে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সটকে পড়তেন।

গতকাল রোববার মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, শাহজাহানপুর ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে এই ৩২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। র‍্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক আজ সোমবার সকালে প্রথম আলোকে এই তথ্য জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ