কাঠামোগত পরিবর্তন বাস্তবায়নই ঐকমত্য কমিশনের লক্ষ্য: আলী রীয়াজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাঠামোগত পরিবর্তন বাস্তবায়নই ঐকমত্য কমিশনের লক্ষ্য: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণঅভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট ও বাস্তবায়নই ঐকমত্য কমিশনের লক্ষ্য। এমনটাই জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (১৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি- সিপিবির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন। সংলাপে সিপিবির পক্ষ থেকে অংশ নিয়েছেন ১১ জনের প্রতিনিধি দল।

এ সময় সিপিবির পক্ষে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারকে এখন প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বড় ধরনের সংস্কারে হাত দিলে নির্বাচন সংকটে পড়তে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমন সুপারিশ করেছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি।

তিনি আরও বলেন, কাঠামোগত সংস্কারের জন্য সংস্কার কমিটি গঠন করেছে সরকার। মতভেদ থাকলেও সিপিবির পক্ষ থেকে এজন্য সরকারকে সাধুবাদ জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ