কাতারে প্রায় ৯০০ বিদেশি মুসলমান হয়েছেন: জাকির নায়েক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপে বিদেশীরা এসেছেন বিশ্বকাপ খেলা উপভোগ করার উদ্দেশে। তবে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে এবার কাতার বিশ্বকাপ কেন্দ্রিক যে সব বিদেশীরা এসেছেন তাদের মধ্যে প্রায় ৯০০ বিদেশি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জাকির নায়েক বলেন।
কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরার তথ্যে দেখা যায়, এ পর্যন্ত কাতারে বিদেশীরা মুসলমান হয়েছেন ৮৮৭ জন।
অন্য একটি গণমাধ্যম পার্স টুডে জানিয়েছে, রোববার (২৭ নভেম্বর) ভারতীয় ধর্মপ্রচারক জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা টিভি চ্যানেল বলেছেন যে ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বর্তমানে জাকির ইসলাম ধর্ম প্রচারের জন্য কাতারে রয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন।
আল-জাজিরা জানিয়েছে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সেদেশ ভ্রমণকারী মানুষের কাছে পবিত্র এই ধর্মকে তুলে ধরতে নানান কর্মসূচি হাতে নিয়েছে।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর থেকে কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।বিশ্বে সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হচ্ছে ফুটবল বিশ্বকাপ। চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়।
সূত্র : পার্স টুডে
জনতার আওয়াজ/আ আ