কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভোর ৫টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে গত ২২ মে দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরে শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন, আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করেন, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সাথে দ্বি-পক্ষীয় বৈঠক করেন এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সাথে বৈঠক করেন।

এছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি তার সাথে সাক্ষাৎ করেন, সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ এবং সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী ফয়সাল আলিব্রাহিম যৌথভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন এবং দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ অ্যাকাডেমি পরিদর্শন করেন। সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ