কানাডার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কানাডার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লিবারেল পার্টির নেতা মার্ক কার্নিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে ও তার দলকে অভিনন্দন!

তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার জনগণ গণতান্ত্রিক মূল্যবোধ ও অভিন্ন স্বার্থের সঙ্গে যুক্ত। আমি দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার জন্য প্রবল আগ্রহী। তাই চলুন, আমরা নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, অর্থনৈতিক উদারীকরণ ও আমাদের বহুমুখী সম্পর্ককে আরও গভীর করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ