কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির। বৈঠক শেষে ব্রিফ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সাংবাদিকদের তিনি জানিয়েছেন, কানাডা আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আমীর খসরু আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো কানাডাও বাংলাদেশের পরিস্থিতি, আগামী নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে।
এর আগে দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে কানাডার দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ