কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে পরীমণির ‘মা’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে পরীমণির ‘মা’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বিশ্বের মর্যাদাকর চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’র প্রিমিয়ারে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মা’। ইতোমধ্যে খবরটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার। এতে ভীষণ আবেগাপ্লুত চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে অরণ্য আনোয়ার বলেন, ‘মা’ সিনেমার জন্য এটি ভীষণ আনন্দের সংবাদ। কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে। খবরটি জানার পর থেকে আমার খুবই ভালো লাগছে।

জানা গেছে, আগামী ১৯ মে ‘মা দিবসে’ মুক্তি পাবে সিনেমাটি। তবে দেশে মুক্তির আগেই কান চলচ্চিত্র উৎসবে ‘মা’ সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে। কান উৎসবের ৭৬তম আসরের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হবে এটি।

নির্মাতা আরও বলেন, ‘মা সিনেমার গল্প একটি মুক্তিযুদ্ধের সিনেমা। মূলত মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এটি। বীনাপানি নামের সেই মায়ের চরিত্রে কাজ করেছেন পরীমণি। সিনেমায় দারুণ অভিনয় করেছেন তিনি। এ সিনেমার মাধ্যমে পর্দায় নতুন পরীমণিকে দেখতে পাবে দর্শক।

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। তবে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেওয়ার আগে সিনেমাটির কাজ সম্পন্ন করেন তিনি। পরী ছাড়াও মা’তে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ