কারওয়ানবাজারে গণতন্ত্র মঞ্চের সমাবেশ কাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারওয়ানবাজারে গণতন্ত্র মঞ্চের সমাবেশ কাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৯, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৯, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

 

রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা’ বন্ধের দাবিতে ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভের অংশ হিসেবে আগামীকাল (সোমবার) রাজধানীর কারওয়ানবাজারে সমাবেশ করবে ‘গণতন্ত্র মঞ্চ’।

বিকাল সাড়ে ৩টায় কারওয়ানবাজারে পেট্রোবাংলার সামনে ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন এবং রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের’ দাবিতে এ সমাবেশ করবে তারা।

রোববার গণতন্ত্র মঞ্চের পক্ষে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূরসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা বক্তব্য দেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ