কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৪, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৪, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন। তিনি বলেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলে আগুন দেওয়া এবং ভাংচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি।

রিজভী বলেন, বিএনপি সব সময় শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাস করে। কোন দল বা কোন রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে কিন্তু তার বাড়ি ঘর বা কার্যালয়ে ভাংচুর বা অগ্নি সংযোগে সমর্থন করে না বিএনপি। যারা অপরাধ করছে না-মানুষকে আক্রমণ করছে না তাদেরকে হয়রানী করা বিএনপি সর্মথন করে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করে।

সোমবার (৪ অক্টোবর) সকালে নগরকান্দা উলজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে দলেরই হোক যে রঙেরই হোক যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।

বিএনপি নামধারী কথিত নেতা সালাউদ্দিন বিধবা আসমার বাড়ি ভাংচুর ও দখল করে নিয়েছে বলে সংবাদ প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বিধবার বাড়িতে গিয়ে সরেজমিনে খোঁজ খবর নেওয়ার এবং বিধবাকে সহযোগিতার নির্দেশ প্রদান করেন এবং দখলকারী দলের নেতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ” আমরা বিএনপি পরিবার” উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উক্ত স্থান সরেজমিনে দেখতে আসেন এবং ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করেন। বিএনপি নামধারী ঐ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেতা কথা জানান তিনি। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে বিধিবাকে আর্থিক সহায়তাও প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার”- এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ