কারফিউ নিয়ে ডিএমপির নির্দেশনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারফিউ নিয়ে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীতে কারফিউ সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়ে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই ) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৪(১) ধারানুযায়ী জারি করা কারফিউ আগামী ৩১ জুলাই (বুধবার) থেকে ৩ আগস্ট (শনিবার) সকাল ৭টা-সন্ধ্যা ৮ট পর্যন্ত ১৩ ঘণ্টা ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র শিথিল থাকবে। পরবর্তীতে পুনরায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কারফিউ ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র চলমান থাকবে।

এর আগে মঙ্গলবার কারফিউ শিথিলের নতুন নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্দেশনা অনুযায়ী বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ