কারাগারের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন সুশান্তের প্রেমিকা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাগারের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন সুশান্তের প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সংগৃহীত ছবি
সুশান্ত সিং রাজপুতের আকস্মিত মৃত্যুতে মাদক সরবরাহ কাণ্ডে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। এবার কারাগারের সেই তিক্ত অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী।

কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে রিয়া চক্রবর্তী বলেন, ‘কারাগারে অনেক কিছুই থাকে না। মনে পড়ে সেই দিনগুলোর অনেক কথা।

আমরা আফসোস করি আমাদের কিছু নেই ভেবে। সংশোধনাগারে থেকে উপলব্ধি করেছিলাম, কিছু না থাকার আসল অর্থ কী? বাবা-মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সংশোধনাগারে তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরো বদলে গিয়েছিল।


সুশান্ত প্রয়াত হবার পর রিয়াকে প্রতিনিয়ত কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা। তবে সেসব গায়ে মাখতেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

রিয়া বললেন, “মানুষ কী বলছে, তা নিয়ে আর গায়ে মাখতাম না। সেই সময়ে আমার বয়স মাত্র ২৭।

ওখানে থেকে খাবারের মূল্য বুঝেছি। দোকানের পিৎজার চেয়ে ডাল-ভাতকে মূল্য দিতে শিখেছি। এখনও মনের ভিতর শোক রয়ে গেছে। বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই। তবে আমি খুশিও আছি।

তবে এই ধরনের খুশির উৎপত্তি হয় গভীর মানসিক আঘাত থেকে।”
উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার হন রিয়া। অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই মামলায় সংশোধনাগারে থাকতে হয়েছিল তাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ