কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে ফখরুল-আব্বাসের রিট - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে ফখরুল-আব্বাসের রিট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ

 

কারাগারে ডিভিশন চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাইকোর্টে রিট দায়ের করেছেন।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মির্জা ফখরুলের পক্ষে তার স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস রিটটি দায়ের করেন। ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেন আদালত।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা।

এরও আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

পরের দিন শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার দেখায় ডিবি। এর আগে জানানো হয় যে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এরপর শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ