কারাগারে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাগারে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পল্টন থানার চার মামলায় দণ্ডিত যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ জুন) ঢাকার পৃথক ৩টি ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আইনজীবী জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, পল্টন থানার পৃথক চার মামলায় ১২ বছরে দণ্ডিত হন যুবদল নেতা এনাম। তবে তিনি এসব মামলায় পলাতক আসামি ছিলেন। এজন্য তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম, মো. আক্তারুজ্জামান ও মেহেরা মাহাবুবের পৃথক ৩টি আদালত তার জামিন নামঞ্জুর করেন। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ