কারাবন্দি বিএনপি নেতা আমানের বাসায় নজরুল ইসলাম খান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দি বিএনপি নেতা আমানের বাসায় নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের পরিবারের খোঁজ নিতে তার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টায় আমান উল্লাহ আমানের বাসায় যান দলটির নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এ সময় নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

শায়রুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাগারে ও নির্যাতিত নেতৃবৃন্দের পরিবার এবং নেতাকর্মীদের সরাসরি এবং ফোনে খোঁজ নেয়া হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ