কারাবন্দি বিএনপি নেতা শরীফুল আলমের বাসায় প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দি বিএনপি নেতা শরীফুল আলমের বাসায় প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দলের কারাবন্দি নেতাদের স্বজনদের খোঁজ নিচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পির সভাপ‌তি কারাবন্দি শ‌রীফুল আলমের পরিবারের খোঁজ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় শরীফুল আলমের বাসায় যান সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন।

তারা কারাবন্দি শরীফুল আলমের স্ত্রী ও ছেলের কাছ থেকে পরিবারের খোঁজ নেন।

গত বছরের ৪ নভেম্বর ভৈরবের কমলপুর থেকে শরীফুল আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে নতুন ও পুরাতন মিলিয়ে ৩২টি মামলা রয়েছে। সব মামলায় জামিন না হওয়ায় এখনও কারাগারে রয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ