কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি চাইলেন হেফাজত আমির - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি চাইলেন হেফাজত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, কারাবন্দী হেফাজত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। মজলুমের উপর আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন আল্লাহ সইবে না।

শুক্রবার বিকেলে ফটিকছড়ির জামেয়া ইসলামীয়া বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠা শতবার্ষিকী ও আন্তর্জাতিক দস্তারবন্দী সম্মেলনের তৃতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতার মসনদে থাকতে চাইলে দ্রুত হেফাজত কর্মীদের মুক্তি দিতে হবে। নইলে এ সরকার বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে বলেও ক্ষোভ প্রকাশ করেন হেফাজত আমির।

এ সময় তিনি আরো বলেন, হেফাজতের অনেক আলেম-ওলামা বন্দী অবস্থায় কারাগারে দুর্বিষহ জীবনযাপন করছেন। তাদের পরিবার ও প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে। আলেম-ওলামাদের কেউ কেউ কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তাদের দ্রুত মুক্তি ও মামলা প্রত্যাহারের করতে হবে।

বুধবার বাদ ফজর শুরু হওয়া ৩ দিনব্যাপী এ সম্মেলনের কার্যক্রম শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এবারের সম্মেলনে লক্ষাধিক মুসল্লীর সমাগম হয়েছে বলে জানান মাদরাসা কর্তৃপক্ষ।

তিন দিন ব্যাপি সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজাতে ইসলাম বাংলাদেশের আমীর ও বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সম্মেলনে সমাপনি দিনে উপস্থিত ছিলেন- মাওলানা ওবাইদুল্লাহ হামজা, মাওলানা শেখ আহমদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মুফতি মাহমুদ হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ