কারাবন্দী হাবিবের বাসায় গেলেন বিএনপি নেতৃবৃন্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দী হাবিবের বাসায় গেলেন বিএনপি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক কারাবন্দী হাবিবুর রহমান হাবিব এর শ্যামলীর বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৩১ মার্চ) সকাল ১০টায় তিনি তার বাসায় যান এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তিনি ঈদের আগেই হাবিবুর রহমান হাবিবসহ কারাগারে বন্দী সকল নেতাকর্মীর মুক্তি দাবি জানান।

এ সময় তার সাথে ছিলেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ