কারামুক্ত হলেন ‘বরিশালের বিএনপি আহবায়ক’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারামুক্ত হলেন ‘বরিশালের বিএনপি আহবায়ক’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি:

পুলিশের দায়ের করা প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা সহ বরিশালের নাশকতার মিথ্যা ৩ মামলায়, জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরেন বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রায় ৩ মাস জেল হাজতে ছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে দলীয় নেতাকর্মীদের ফুলে ফুলে পুস্পায়িত হয়েছেন ফারুক।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় জেল থেকে বের হয়ে আমানতগঞ্জস্থ বাসভবনে ফিরে যান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য ও মামলার আইনজীবী এ্যাড. হুমাউন কবীর মাসুদ,মহানগর বিএনপি সদস্য সাইফুল আনাম বিপু, সদ্য কারা মুক্ত বরিশাল মহানগর ছাত্রদল আহবায়ক এ্যাড. রেজাউল করীম রনি, মহানগর স্বেচ্ছাসেবকদল যুগাম আহবায়ক দ্বিন ইসলাম ইকু,মহানগর যুবদল নেতা জসিম তালুকদার সহ দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ফারুক বলেন, ‘আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিক ও আপোষহীন দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুগত সৈনিক। আমাদের এই আন্দোলন স্বৈরাচারী ভোটকারচুপি সরকারের পতন না হটিয়ে কেউ রাজপথের আন্দোলন ছেড়ে ঘরে ফিরব না।’

তিনি বলেন, বর্তমান সরকার কুক্ষিগত ক্ষমতার লোভে তার বাবার ইতিহাস হয়ত ভুলে গেছে। তার বাবা এদেশের গণতন্ত্র মুক্তির জন্য ১৪ বছর জেল খাটার পরও তাকে কেউ আন্দোলন থেকে সরাতে পারে নাই। তেমনি আপোষহীন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্বে ৯ বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে হটিয়ে গণতন্ত্র ও একটি সুষ্ঠু ভোট উপহার দিয়েছিল তত্বাবধায়ক সরকার।

তিনি আরো বলেন, এবারো খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এদেশ থেকে স্বৈরাচার ভোটচোর শেখ হাসিনাকে হটিয়ে নতুন প্রজন্মদেরকে আরো একটি সুষ্ঠ সুন্দর গণতন্ত্র দেশবাসিকে বিএনপি সহ সমমনা দলগুলো উপহার দেবে।

উল্লেখ্য, গত পহেলা নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনকালে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর নভগ্রাম সড়ক খেকে মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে ঢাকা ও বরিশালে তার বিরুদ্ধে পৃথক তিনটি মিথ্যা মামলা দেয়া হয়ে বলে তার আইনজীবী সদসস্যের দাবি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ