কারামুক্ত হলেন বিএনপি'র ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারামুক্ত হলেন বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

 

এক মাসের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। রোববার (২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় দলের নেতাকর্মীরা কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন।

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা ফটকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মামদুদুল মোস্তাকিন নিশাত প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ