কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৬, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৬, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৬ মে) চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটি-এর প্রেসিডেন্ট জিউং ইউজি-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা খাতে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থান অর্জন করেছে। তবে সরকার এই অবস্থানকে আরও উন্নত করতে চায়। এ লক্ষ্যেই বর্তমানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাত, অর্থাৎ টিভেটকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে এ খাতে চীনের সঙ্গে সহযোগিতার বড় সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এসময় আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জিউং ইউজি বলেন, তাদের প্রতিষ্ঠানটি শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানে বিশেষভাবে খ্যাত। ফলে বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ