কারো উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা ফখরুলের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারো উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নেতাকর্মীদের কারো উসকানিতে পা না দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান।

এ সময় মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি।

ডিএমপির পক্ষ থেকে শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা পুলিশের অনুমতি তো চাইনি। জাস্ট তাদেরকে অবহিত করেছি।’

এ সময় মির্জা আব্বাস বলেন, আমরা পুলিশের অনুমতি তো চাইনি। সমাবেশ বিষয়ে সহযোগিতার জন্য চিঠিতে অবহিত করেছিলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ