কার্যক্রম নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সমর্থকরা এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করছেন যে এটি ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো।’

‘তারা ধারণা করছেন যে দিনে দুপুরে এক ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুন্ডা ঢাকায় পাঠিয়ে দেবেন।’

‘দুঃখিত। এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যেকোন প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।’

‘জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মনে রাখবেন, এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটা জুলাই- চিরদিনের জন্য।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ