কার ‘দুলহানিয়া’ হতে চলেছেন আলিয়া? - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কার ‘দুলহানিয়া’ হতে চলেছেন আলিয়া?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

হলিউডে ‘হার্ট অফ স্টোন’ পেতে করেছেন অ্যাকশন, বলিউডে হয়েছেন ‘রকি’ রণবীর সিংয়ের মিষ্টি বাঙালি প্রেমিকা রানি। সাফল্যের মধ্যগগনে আলিয়া ভাট। এবার কী করতে চলেছেন? বি-টাউনে জোর গুঞ্জন, আবারও ক্যামেরার সামনে ‘দুলহানিয়া’ হতে চলেছেন অভিনেত্রী।

কার ‘দুলহানিয়া’? আলিয়া অনুরাগীরা আন্দাজ হয়তো করে ফেলেছেন। হ্যাঁ, সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে আরও একবার বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। বরুণের সঙ্গেই করণের ‘স্টুডেন্ট’ হয়ে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। তারপর জুটি বাঁধেন ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে।

শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’য় অভিনয় করেছিলেন বরুণ-আলিয়া। ছবি সুপারহিট। তারপর শশাঙ্কের পরিচালনাতেই মুক্তি পায় ‘বদরিনাথ কি দুলহানিয়া’। সে ছবিও সাফল্য পেয়েছে। শোনা যাচ্ছে, এবার এই ‘দুলহানিয়া’ সিরিজের তৃতীয় ছবি আসতে চলেছে।

এক সাক্ষাৎকারে একথা বরুণ স্বীকারও করে নিয়েছেন। অভিনেতা নাকি জানিয়েছেন, তিনি ও আলিয়া আবারও শশাঙ্কের পরিচালনায় জুটি বাঁধতে তৈরি। তবে পরিচালক ভাল গল্প দর্শকদের উপহার দিতে চান। তাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই হয়তো শুটিং ফ্লোরে নামবেন শশাঙ্ক। নায়ক-নায়িকা এক্কেবারে তৈরি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ