কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় এক নারী নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ

 

গাজীপুরের কালিয়াকৈরে সূত্রাপুর এলাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় জুবেদা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

নিহত জুবেদা টাঙ্গাইল জেলার ঘাঁটাইল থানার তালতলা গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ