কাল থেকে সমমনাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সমমনা দল ও জোটের সঙ্গে ফের বৈঠকে বসছে বিএনপি। রোববার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এদিন বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হবে বলে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বাকি দল ও জোটগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি।
সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয়, অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। সর্বশেষ জুলাই মাসে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি।
জনতার আওয়াজ/আ আ