কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সারাদেশে একযোগে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বঞ্চিত করে ১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরূদ্ধে মানববন্ধন করেন রাজধানীর বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী ও অভিভাবকরা।

বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) এর সভাপতি মুহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার এর সভাপতিত্বে প্রতিবাদ স্বরুপ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিকপের মহাসচিব মোঃ রেজাউল হক লিখিত বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ টেক্সষ্ট বুক বোর্ডের কারিকুলাম অনুসরণপূর্বক দেশের কৃষ্টি ও কালচার পুরোপুরিভাবে অনুসরণ করে উন্নতমানের শিক্ষাপ্রদান করে আসছে। যার ফলশ্রুতিতে দেশব্যাপী এসব শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিকভাবেও গ্রহণযোগ্যতা পেয়েছে। বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ কোটির অধিক ছাত্র-ছাত্রী উন্নতমানের শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। এ ছাড়াও ৮ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ১ লক্ষ ৫০ হাজার চতুর্থ শ্রেণির কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

এ সকল কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখাসহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ৫ আগস্ট ২০২৪ এর পট পরিবর্তনের পরও সরকারের প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দোসর এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার ও জনগণকে বিপাকে ফেলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। যার ফলে সকলের গ্রহণযোগ্য সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মত আয়োজনকে বাতিল করে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শুধুমাত্র “সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়গুলোকে” সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে অত্যন্ত চাতুরতার সাথে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫’ নামে গত ১৭ জুলাই ২০২৫ একটি পরিপত্র জারি করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চম শ্রেণিতে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

তিনি এই পরিপত্রকে প্রত্যাখ্যান বলেন, একটা দেশে দুইরকম ধারা কিছুতেই চলতে পারেনা, এটা কোমলমতি শিশু-কিশোরদের প্রতি একটি বিরাট বৈষম্য ও প্রতারণার সামিল।

এ বৈষম্যের জন্য ছাত্র, জনতা, শিশু-কিশোর প্রাণ দেয় নাই। কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ দেশের বৃহত্তর জনগোষ্ঠির সন্তানরাই পড়ালেখা করে। এ পরিপত্র জারির ফলে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাসহ সকলে হতবাক ও বিস্মিত। কোমলমতি ছাত্র-ছাত্রীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ কোন মতেই দেশের সচেতন জনগণ মেনে নিতে পারেনা।

শিক্ষা উপদেষ্টা মহোদয়, সচিব ও ডিজিকে উদ্দেশ্যে করে মহাসচিব বলেন, আমাদের আবেদন অতিসত্ত্বর গত ১৭ জুলাই ২০২৫ ঘোষিত পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে পুনরায় নতুন পরিপত্র জারির করা হোক। আমরা শিক্ষক, আমরা শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত থাকতে চাই, আমরা কোনো আন্দোলন করতে চাই না। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান যাতে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তা না হলে আমরা আগামীতে আরও কঠিন কর্মসুচি দিতে বাধ্য হবো।

এসময় ৫ম শ্রেনীর শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন, আমার বৃত্তি পরীক্ষা দেওয়ার শখ। আমরা বৃত্তি দিতে চাই।এই বৃত্তি পরীক্ষায় সূযোগ না দিলে মাঠে নামতে রাজি।সরকার আমাদের দাবি মানতে হবে।

মাদারল্যান্ড স্কুলের আরেক শিক্ষার্থী মাউদ ইসলাম, আমরা বৃত্তি দিতে চাই। কষ্ট করে আমরা রোদে দাড়িয়ে আছি। আমাদের বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। তা না হলে আমরা রাস্তায় নামবো। আন্দোলন করবো।

মানববন্ধনে ঢাকা মডেল স্কুল, মহানগর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মুগদা,এইচ এম আইডিয়াল স্কুল ও কলেজ, কেরানীগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজ, মাদারল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রাজারবাগ আইডিয়াল স্কুল,রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজ,বাংলাদেশ কিন্ডারগার্টেন এড প্রিক্যাডেট ফাউন্ডেশন,কেসি কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ