কিবরিয়াপন্থী গণঅধিকার পরিষদের সাথে বিএনপির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিবরিয়াপন্থী গণঅধিকার পরিষদের সাথে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের একাংশের (রেজা কিবরিয়াপন্থীদের) সাথে বৈঠক করেছে বিএনপি।

সোমবার (১০ জুলাই) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ১২ জুলাই যুগপৎ আন্দোলনের একদফা ঘোষণা ও কর্মসূচি নিয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপি একমত। দলমত নির্বিশেষে সকল মানুষকে আমরা একদফা দাবিতে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে সরকার পতনই আমাদের একমাত্র লক্ষ্য।

গণঅধিকার পরিষদের একাংশের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন,‘আমরা চলমান আন্দোলন বিষয়ে একমত। আগামীকাল ১২ জুলাই এক দফা কর্মসূচিতে যাচ্ছি আমরা। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বে আমরা মাঠে থাকব।

বৈঠকে অংশ নেয় গণঅধিকার পরিষদের নেতা কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান তুহিন, সহকারী আহ্বায়ক জে আবেদীন প্রমুখ।

বিএনপির পক্ষে অংশ নেয় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ