কিশোরগঞ্জের কুলিয়ারচরে নাশকতা মমলায় বিএনপির ১৩ নেতাকর্মীর জামিন না মঞ্জুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নাশকতা মমলায় বিএনপির ১৩ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে কুলিয়ারচর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৮ জন নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খান ৫ জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসামীদের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন শেষে আজ দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

গত ২ ডিসেম্বর রাতে রামদি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে নাজিম উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনসহ দন্ডবিধির বিভিন্ন ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়।

মামলার বাদী নাজিম উদ্দিন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জানা গেছে। জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা ১৩ নেতাকর্মীর মধ্যে রয়েছেন কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সামজাদ হোসেন শামীম ও যুগ্ম আহবায়ক মোঃ আওয়াল তালুকদার, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাফী উদ্দিন, রামদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাইনুদ্দীন মেম্বার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ