কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকালে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের এক সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলমের নামে কুটুক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র এসব বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় আগরপুর বাসস্ট্যান্ডে কয়েকটি দোকানের সাটার ও ডাপাট ভাংচুর করা হয়।

জানা জায়, গত বুধবার ৩০ নভেম্বর বিকেলে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা ছাত্রলীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমকে উদ্দ্যেশ্য করে কু-রুচিপুর্ণ বক্তব্য প্রদান করেছে বিএনপি এমন অভিযোগ করে এর প্রতিবাদে উপজেলা বিএনপি’র নেতৃত্বে ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি ও আগরপুর বাসস্ট্যান্ড এবং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি’র এসব বিক্ষোভ মিছিলের পর তাৎক্ষনিক ভাবে আগরপুর বাসস্ট্যান্ডে ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আগরপুর বাসস্ট্যান্ডর কয়েকটি দোকানের সাটার ও দোকান পাট ভাংচুর করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ