কিশোরগঞ্জে ঈদের নামাজে কথা কাটাকাটির জেরে ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে শনিবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।
নিহত নজরুল ইসলাম একই এলাকার মফিজ উদ্দিন এর ছেলে। হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে জেলার হোসেনপুর উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে নজরুল ইসলাম নিহত হন ও ৮ জন আহত হন।
জনতার আওয়াজ/আ আ