কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ১:৫২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেট ছুড়েছে।

আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

পরে দফায় দফায় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দিন জানান, নিত্যপণ্যসহ তেল, গ্যাস, পেট্রলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি বের করা হলে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ