কিশোরী নির্যাতন : যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিশোরী নির্যাতন : যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৩, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৩, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সাভারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতনের মামলায় ঢাকা জেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাসসুম মিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি ওই কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাত পরিচয়ের কয়েকজন সহযোগী। পরে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় ওই কিশোরীকে।

এ ঘটনায় শনিবার (১৯ আগস্ট) কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মেহনাজ মিশুকে আটকের পর ‘শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগে’ শনিবার রাতে সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

মামলা দায়েরের পর শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশুকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত মিশু কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে ওই দিন তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে রিমান্ড শুনানির জন্য আজ বুধবার (২৩ আগস্ট) দিন ধার্য করেন আদালত। শুনানি শেষে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ