কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী, ছাত্রদলের প্রার্থনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী, ছাত্রদলের প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

 

জবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান ভূমিদাতা ও প্রখ্যাত দানবীর কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল আউয়ালের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বুধবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে নিচ তলায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং প্রয়াত কিশোরী লাল রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আয়োজক রবিউল আউয়াল বলেন, ‘আমরা আজ যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তি গঠনে কিশোরী লাল রায়ের অবদান অবিস্মরণীয়। তাঁর উদারতা ও শিক্ষানুরাগী মানসিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।’

উল্লেখ্য, বালিয়াটির প্রতাপশালী জমিদার ও ব্রিটিশ সরকার থেকে ‘রায়’ খেতাবপ্রাপ্ত কিশোরী লাল রায় চৌধুরী ১৮৬৮ সালে তাঁর পিতা জগন্নাথ রায়ের নামে ‘জগন্নাথ স্কুল’ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সেটিই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। দেশের শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান আজও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ